প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
শেরপুর ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । গত বুধবার সকালে চাপাতলী মডেল মসজিদে সদর উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগীতায় তিনটি গ্রুপে ১০ পারা ,২০ পারা ও ৩০ পারা গ্রুপে সদরের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন শেরপুর ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক এস এম মোহাইমোনুল ইসলাম । উপস্থিত ছিলেন মাষ্টার ট্রেইনার মুফতি খলিলুর রহমান,ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মনিরুজ্জামান ও আমিরুল ইসলাম ।উল্লেখ্য , উপজেলা পর্যায়ে বিজয়ীরা আবার জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে । জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগ পর্যায়ে এবং তারপর জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে। জাতীয় পর্যায়ে বিজয়ীদের ইসলামিক ফাউণ্ডেশন থেকে আন্তর্জাতিক প্রতিযোগীতার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত