প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
শেরপুরে প্রথমবারের মতো “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬” অনুষ্ঠিত হচ্ছে
এম. সুরুজ্জামান ||
সচেতনতা, দাওয়াহ্ ও মানবসেবার এক অনন্য বার্তা নিয়ে শেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬”। ফিকরুল উম্মাহ বাংলাদেশ-এর ব্যতিক্রমী উদ্যোগে আয়োজিত এই সেমিনারকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে।আগামী ২ মে, শনিবার বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শেরপুর জেলা শহেরর উৎসব কমিউনিটি সেন্টার এন্ড ক্যাফেতে (হেড পোস্ট অফিস সংলগ্ন) এই সেমিনার অনুষ্ঠিত হবে। একই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে ফিকরুল উম্মাহ বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোহাব্বাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশিদুল ইসলাম রাশেদ। এছাড়া দেশের খ্যাতনামা আলেম ও বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাদের মধ্যে রয়েছেন শায়েখ হারুন ইজাহার, মাওলানা মীর ইদ্রিস নদভী, ব্যারিস্টার আল মামুন রাসেল, ওস্তাদ জাকারিয়া মাসুদ, রাফিউজ্জামান রাফি, দাঈ মাওলানা ইবনুল হাসান এবং মুফতি শারাফাত হোসাইন।আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য শপিং ব্যাগ, কলম, নোটবুক, নাস্তা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। সেমিনারে অংশগ্রহণের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারন করা হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান করা যাচ্ছে। একই সাথে রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭৮৫৯০০৪৬৭ নম্বরে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।আয়োজকদের মতে, এই সেমিনার শুধু একটি অনুষ্ঠান নয়। এটি দাওয়াহ্, সচেতনতা ও মানবসেবার এক সম্মিলিত প্ল্যাটফর্ম। যা সমাজে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত