প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
নকলায় শ্রমজীবীদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী আয়োজন
নিউজ ডেস্ক ||
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরের নকলা পৌরসভায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা পৌরসভার জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর শাহ আলম শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক লিটন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রুজেল মিয়া, আইনজীবী মেহেদী হাসান শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত