প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন
নিউজ ডেস্ক ||
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ছয় মাস যাবৎ বন্ধ থাকা পেট্রোল পাম্প মেসার্স সুইটি ফিলিং স্টেশন পুনঃচালুর দাবিতে সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশগ্রহণ করেছে।সোমবার (৬ এপ্রিল) নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল উন্নয়ন ফোরামের আয়োজনে নাচোল বাসস্ট্যান্ডে মানববন্ধনে বক্তব্য রাখেন নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, এবং নাচোল মানবিক উন্নয়ন সোসাইটির সভাপতি শাকিল রেজা।বক্তারা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় জ্বালানী তেলের সমস্যায় উদ্ভূত জনদূর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে নাচোল পৌর এলাকার সুইটি ফিলিং স্টেশন পুনঃচালুর দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার নিকট স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত