প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
তিন জেলায় বন্যা হতে পারে
||
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে তিন জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কমেছে, অপরদিকে ভোগাই-কংস নদ-নদীর পানি বেড়েছে এবং নদীগুলো প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।এ অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদ-নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। তৃতীয় দিন সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী ও এর প্রধান উপনদীসমূহের পানি দ্রুত বেড়ে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।পূর্বাভাসে আরো বলা হয়, ধনু-বাউলাই ও ভোগাই-কংসের পানি আগামী তিন দিন বাড়তে পারে। তৃতীয় দিন নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভোগাই-কংস ও প্রধান উপনদীর পানি দ্রুত বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত