প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
নিউজ ডেস্ক ||
শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৯ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত জেলা প্রশাসক জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বক্তব্য রাখেন শেরপুরের নবাগত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আারিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভুইয়া প্রমুখ।এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত