প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
নিউজ ডেস্ক ||
রাজবাড়ীতে রিকশার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে বার্তা২৪-এর জেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা, সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত সেলিনা আক্তার ঝর্ণা বার্তা২৪-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা এবং বালিয়াকান্দির বাসিন্দা ছিলেন।নিহতের জামাই কাজী হুমায়ুন কবির জানান, সকালে একটি পারিবারিক কাজে তার শাশুড়ি সহ কয়েকজন রাজবাড়ী কোর্টে আসেন। সাড়ে ৯টার দিকে রিকশা যোগে তার শাশুড়ি সকালের নাস্তা খাওয়ার জন্য শহরের সালমা হোটেল যাওয়ার পথে পান্না চত্ত্বর এলাকায় রিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে মারাত্মকভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার শাশুড়িকে মৃত ঘোষণা করেন।রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলায়েত হোসেন জানান, হাসপাতাল আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত