প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
জামালপুরে মাপে কম তেল দেওয়ায় ফিলিং ষ্টেশনকে ৫৫ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক ||
জামালপুরে পরিমাপে কম তেল দেয়ার অপরাধে এক ফিলিং স্টেশনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকালে শহরের পিটিআই মোড় এলাকায় মেসার্স খাজা পেট্রোলিয়ামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে।জানা যায়, শহরের খাজা পেট্রোলিয়ামে যানবাহনের গ্রাহকদের কাছে বিক্রির সময় নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম পরিমাপে জ্বালানী তেল কম দিচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে বুধবার বিকালে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় খাজা পেট্রোলিয়ামের পেট্রোল ও ডিজেল পরিমাপক যন্ত্র থেকে পরিমাপন পাত্রে জালানী তেল মাপা হয়। সে সময় পেট্রোলে প্রতি ৫ লিটারে ৫৬০ মিলিলিটার ও ডিজেলে প্রতি ৫ লিটারে ১৭০ মিলিলিটার জ্বালানী তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ওই খাজা পেট্রোলিয়াম কর্তৃপক্ষকে পেট্রোল কম দেয়ার দায়ে ৫০ হাজার ও ডিজেল কম দেওয়ার দায়ে ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম বলেন- তেল পরিমাপক যন্ত্রে কারসাজির মাধ্যমে ভোক্তাকে কম তেল দেয়ার অপরাধে ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত