প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিউজ ডেস্ক ||
ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ গার্মেন্টস কর্মী। জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে অকালেই থেমে গেল তার জীবনযাত্রা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।নিহত শিহাব (১৯) ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। পরিবারের বড় আশা ছিলেন তিনি। প্রতিদিনের মতো সেদিনও কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গন্তব্যে পৌঁছানোর আগেই সড়কে থেমে যায় তার পথচলা।স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।শিহাবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত