প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
নিউজ ডেস্ক ||
শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার (১মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিকে সকালে জেলার নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সভাপতি আব্দুল ছামাদের নেতৃত্বে এক শোভাযাত্রা স্থলবন্দর ও নাকুগাঁও-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল হালিম, যুগ্ম-সাারণ সম্পাদক মোকছেদ আলী, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, কোষাধ্যক্ষ এনায়েত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা কর্মসূচীতে অংশ নেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত