প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
মুক্তাগাছায় স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক ||
ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে| উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সিয়াম মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী| মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়| হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ| গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়| এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত