প্রিন্ট এর তারিখ : ০৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
ভালুকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নিউজ ডেস্ক ||
ময়মনসিংহের ভালুকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে মৎস্যচাষী প্রশিক্ষণ ও কর্মশালা” শীর্ষক দিনব্যাপী ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি সোমবার ( ৪ মে) ভালুকা পৌর ভবনে মনোয়ারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্র্যাক ফিশারিজের রিজিওনাল সেলস ম্যানেজার সুব্রত কুমার নন্দী' সভাপতিত্বে অফিসার সেল্স সাখাওত হোসেন"র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান।। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়। এতে মৎস্যচাষীরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত