প্রিন্ট এর তারিখ : ০৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
ঝগড়ার চর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,জরিমানা
নিউজ ডেস্ক ||
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজারে অভিযান পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ এর নেতৃত্বে ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর বাজারে অভিযানটি পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝগড়ার চর বাজারের তকদীর হোটেল এন্ড রেস্টুরেন্টকে খাবার ঢেকে না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই হাজার টাকা ও আরেকটিতে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত