প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
শেরপুরে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নয়া কমিটি
এ এম আব্দুল ওয়াদুদ, স্টাফ রিপোর্টার ||
শেরপুর জেলার অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে মো. রবিউল ইসলাম (রতন) সভাপতি এবং মো. রুবাইয়াত ইসলাম প্লাবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল; সহ-সভাপতি মো. আশিকুর রহমান ইমন, মো. রেদওয়ানুল ইসলাম, মহিতুজ্জামান মেনন, মোহাম্মদ খোরশেদুজ্জামান, মো. মেহেদি হাসান উজ্জ্বল, দীপ্ত মোদক ও মো. তৌহিদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার জাহিদ মুরাদ, জিহান হাসনাত রাসেল, শাহরিয়ার শাকির ও মো. রবিউল ইসলাম রুমান।সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলাইমান হোসেন সম্পদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজিবুর রহমান সাজু, রাকিবুল হাসান খোকন, মো. যুবরাজ, সজিব আহমেদ জয় ও শ্রী সিলটন তোরাহা অরণ্য।এছাড়া অর্থ সম্পাদক মারজানা মিতু, প্রচার সম্পাদক জুবাইদ হাসান জিহাদ, দপ্তর সম্পাদক স্বাধীন ইসলাম জনি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন দায়িত্ব পেয়েছেন।সংগঠনের উপদেষ্টা কাকন রেজা ও জান্নাতুল ফেরদৌস প্রিয়া নতুন কমিটির অনুমোদন ও সুপারিশ করেন।নবনির্বাচিত নেতারা জানান, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করবে। তারা শেরপুরের সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত