শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজার এলাকার ছয়ঘরিয়াপাড়ায় অবস্থিত খানকায়ে চিশতিয়া আজমেরী দরবার শরীফ প্রাঙ্গণে গরীবে নেওয়াজ হযরত খাজা মইন উদ্দিন চিশতী (রহ.)-এর স্মরণে ১৯তম বার্ষিক ওরশ শরীফ আগামী ৬, ৭ ও ৮ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনদিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
আয়োজকরা জানায়, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওরশ শরীফ পালিত হবে। অনুষ্ঠানের প্রথম দিন ৬ এপ্রিল বাদ জোহর খতমে কুরআন, খতমে খাজেগান মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন ৭ এপ্রিল রাতব্যাপী মাহফিল, মুর্শিদি ও হাসান গীতিসহ আধ্যাত্মিক সংগীত পরিবেশিত হবে। শেষ দিন ৮ এপ্রিল ধর্মীয় আলোচনা, দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের সমাপনী অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুস সাত্তার নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শেরপুর-১ আসনের সাংসদ হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আহব্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়া, শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার সহকারি সেক্রেটারি প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার ও সাবেক প্যানেল মেয়র দেওয়ান আল শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক গীতিকার শাহ্ মোহাম্মদ হাসান আলী চিশতী সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। তিনি বলেন সকলের অংশ গ্রহনের অনুষ্ঠানটি হয়ে উঠবে প্রানবন্ত ও কার্যকরি। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করছে স্থানীয় যুব সমাজ ও দরবারের ভক্তবৃন্দ এবং সহযোগিতায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ হোসেন আলী বাদশা।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন