শেরপুর     সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।গতকাল (রোববার) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে পৌঁছানোর দিনই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয়ে তার সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর যৌথ সংবাদ বিবৃতি প্রকাশ করা হবে এবং জাপানি প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাপানের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন এবং ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত ২০ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর এই সফর বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে, বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (ইপিএ)-এর কার্যকর বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পৃক্ততা জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে।এছাড়া, উভয় পক্ষ নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে আরও ব্যাপক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল বক্তব্য রাখবেন এবং জাপানের ব্যবসায়িক নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তার সফর কর্মসূচির মধ্যে রয়েছে, ‘জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ’ এবং ‘জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক।পররাষ্ট্র সচিব জানান, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।পররাষ্ট্র সচিব বলেন, আমরা আশা করছি, এই সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানি সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে।উভয় পক্ষের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা এবং আন্তর্জাতিক সংঘাত নিরসনের প্রচেষ্টা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।উল্লেখ্য, ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জাপানি সহায়তায় ঢাকা মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়িতে অবকাঠামো উন্নয়নসহ বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ ও ১৯৮০ সালে জাপান সফর করেছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ ও ২০০৫ সালে দেশটিতে সফর করেছিলেন।
৬ ঘন্টা আগে

পেট্রোল অকটেন পেতে ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

পেট্রোল অকটেন পেতে ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

বিএডের ‘কালো আইন’ বাতিল চেয়ে এমপিওভুক্ত শিক্ষকদের শুরুতেই ১০ম গ্রেড দাবি

বিএডের ‘কালো আইন’ বাতিল চেয়ে এমপিওভুক্ত শিক্ষকদের শুরুতেই ১০ম গ্রেড দাবি

শেরপুরে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুরে অগ্রণী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

দুই গোল্ড মেডেলসহ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে অভির বিশ্ব রেকর্ড

দুই গোল্ড মেডেলসহ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে অভির বিশ্ব রেকর্ড

শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে উত্তাল শেরপুর, গ্রেফতার ৩

শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে উত্তাল শেরপুর, গ্রেফতার ৩

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষা উপকরণ বিতরণ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা, যেভাবে ধরা পড়ল দুই ‘খুনি’

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা, যেভাবে ধরা পড়ল দুই ‘খুনি’

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের প্রবাসী নিহত

শেরপুর কৃষি ব্যাংকের ঋণের দায়ে নারী গ্রেফতার

শেরপুর কৃষি ব্যাংকের ঋণের দায়ে নারী গ্রেফতার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

কোন ভিডিও নেই !

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: তারুণ্যের ক্রিকেট উৎসব শুরু

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্টেডিয়ামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি বাড়িয়ে দেয় আয়োজনের আকর্ষণ।[TECHTARANGA-POST:4144]উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। শিরোপা জয়ের লক্ষ্যে উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতার শুরুতেই মাঠে তৈরি হয় প্রাণবন্ত আবহ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান। এ ছাড়া টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবিজি স্পোর্টস সিটি। আয়োজকদের প্রত্যাশা, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উন্মাদনা সৃষ্টি করবে।আয়োজনটির অন্যতম উদ্দেশ্য হলো, তরুণ ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেওয়া, নিয়মিত ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করা। একই সঙ্গে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভা খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রীড়াভিত্তিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন নজর শিরোপার লড়াইয়ে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্সের দিকে

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: তারুণ্যের ক্রিকেট উৎসব শুরু
৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে দোকান-শপিংমল বন্ধে সরকারের সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন?

সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে দোকান-শপিংমল বন্ধে সরকারের সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৭ জন