শেরপুর     বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

সারাদেশ

গারো পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকার বনাঞ্চলের ভেতর থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১৫০ সিএফটি পাথর জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা এসব পাথর জব্দ করেন। [TECHTARANGA-POST:4308]জানা গেছে, গারো পাহাড়ের বনাঞ্চলের ভেতর থেকে কিছু অসাধু বালু-পাথর ব্যবসায়ী মাটি খুঁড়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে ভ্যানগাড়ির মাধ্যমে পাচার করছিলেন। এ সগোপন সংবাদে ঘটনাস্থলে পৌঁছে পাথরগুলো আটক করা হয় ।পরে জব্দ করা পাথর গজনী বিট অফিসে নিয়ে আসা হয়। এ বিষয়ে গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান জানান, বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের ঘটনায় পাথরগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গারো পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর জব্দ