শেরপুরের নকলায় অভিনব কৌশলে পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকবাহী একটি পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে ও পিকআপ চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮)।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসানো হয়। দুপুরে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কাঠের ভূষিভর্তি বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মদের মধ্যে ছিল ৩৬ বোতল রয়েল স্টেগ (Royal Stag), ৪৮ বোতল ম্যাজিক মোমেন্টস (Magic Moments) এবং ২৪ বোতল আইকনিক হোয়াইট (Iconic White)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, সীমান্তবর্তী ঝিনাইগাতী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গাজীপুরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন