ময়মনসিংহ নগরীতে ড্রেনের জায়গা না ছেড়ে বহুতল ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন| সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নগরীর নতুন বাজার সংলগ্ন কালিশঙ্কর গ্রহ রোডে এ অভিযান পরিচালনা করা হয়| অভিযান চলাকালে ভবন মালিকরা নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন|
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত স্থাপনা অপসারণে কয়েকটি ভবন মালিকদের নোটিশ দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন| এরই অংশ হিসেবে সোমবার নতুন বাজার এলাকায় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়| অভিযোগ রয়েছে, ভবন দু’টি ড্রেনের জায়গা না ছেড়ে নির্মাণ করা হয়েছে| এছাড়া ইউনাইটেড গার্ডেন সিটি ভবনের বেইজমেন্ট পার্কিংয়ের জায়গা মার্কেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে বলেও সিটি কর্পোরেশন জানিয়েছে|
এ ঘটনায় নতুন বাজারের ইউনাইটেড গার্ডেন সিটি ভবন এবং রামবাবু রোডে ইউনাইটেড বিল্ডার্সের নির্মিত ভবনের সামনেও নোটিশ টানিয়ে দিয়েছে সিটি করপোরেশন| নোটিশে অবৈধ নির্মাণ অপসারণ এবং পার্কিং স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়|
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, পার্কিংয়ের জায়গা দোকান হিসেবে ভাড়া দেওয়ায় সড়কে যানবাহন দাঁড় করাতে হচ্ছে, এতে এলাকায় যানজটও সৃষ্টি হচ্ছে| যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান শুরু করা হয়েছে|
সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে কর্মকর্তারা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন| এ সময় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের মাঝখানে থাকা সরু হয়ে যাওয়া ড্রেনটি পরিদর্শন করা হয়| পরে পানি প্রবাহ স্বাভাবিক করতে ড্রেনটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়|
অভিযানকালে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ‘শহরে নতুন নতুন ভবনের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে| ড্রেনগুলো পুনরায় সচল করতে আমরা উদ্যোগ নিয়েছি|’ এখানেও বহুতল ভবনের কারণে ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল| ভবন মালিক নিজের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনরায় চালু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি| সিটি প্রশাসক আরো বলেন, ‘নগরীতে জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেনেজ সিস্টেমে নিয়ম বর্হিভূত স্থাপনা নির্মাণে কোনো ছাড় দেওয়া হবে না| যেকোন মূল্যে নগরীর ড্রেনেজ সিস্টেম সচল রাখা হবে|’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন, যেকোন মূল্যে নগরবাসীর ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, মানুষের হাটার জায়গা ফুটপাত ও খেলার মাঠ দখলমুক্ত এবং যানজটমুক্তকরণ যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়|’ সিটি কর্পোরেশনগুলো সেই অনুযায়ী কাজ করছে বলেও জানান তিনি| নগরবাসী সিটি করপোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পর্যায়ক্রমে নগরের অন্যান্য এলাকায়ও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানকালে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী জহুরুল হকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ভবন মালিকগণ উপস্থিত ছিলেন|

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন