শেরপুর     সোমবার, ১১ মে ২০২৬
 ‍SherpurTimes24

ঈশ্বরগঞ্জে নকল ওষুধ কারখানায় এনএসআই'র অভিযানে কারখানা সিলগালা, জরিমানা

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গোপনে পরিচালিত একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় কারখানাটি সিলগালা করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা এনএসআই, ময়মনসিংহের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের ইখলাসের বাড়িতে “এনেক্স ফার্মাসিউটিক্যাল” নামে গড়ে ওঠা অবৈধ কারখানাটির সন্ধান পাওয়া যায়।

জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ধরনের প্রতিষেধক, যৌন উত্তেজক ট্যাবলেট, ভিটামিনসহ নানা ধরনের নকল ওষুধ তৈরি করে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল।

অনুসন্ধানে আরও জানা যায়, উচাখিলা বাজারের গোদারাঘাট মোড় থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে সড়কের পাশে (বেপাড়ি বাড়ি) মোখলেসুর রহমানের উঁচু বাউন্ডারি দেয়ালঘেরা একটি বড় একচালা ঘরে এ কার্যক্রম চলছিল। দিনের বেলায় কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হলেও গভীর রাতে সেখানে নকল ওষুধ প্রস্তুত করা হতো।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোপনে এ কার্যক্রম চললেও তা প্রশাসনের নজরের বাইরে ছিল।

অভিযানকালে কারখানা থেকে বিভিন্ন ধরনের নকল ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়। পরে “এনেক্স ফার্মাসিউটিক্যাল” নামের কারখানাটি সিলগালা করা হয় এবং সংশ্লিষ্টদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১১ মে ২০২৬

ঈশ্বরগঞ্জে নকল ওষুধ কারখানায় এনএসআই'র অভিযানে কারখানা সিলগালা, জরিমানা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গোপনে পরিচালিত একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় কারখানাটি সিলগালা করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা এনএসআই, ময়মনসিংহের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের ইখলাসের বাড়িতে “এনেক্স ফার্মাসিউটিক্যাল” নামে গড়ে ওঠা অবৈধ কারখানাটির সন্ধান পাওয়া যায়।

জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ধরনের প্রতিষেধক, যৌন উত্তেজক ট্যাবলেট, ভিটামিনসহ নানা ধরনের নকল ওষুধ তৈরি করে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল।

অনুসন্ধানে আরও জানা যায়, উচাখিলা বাজারের গোদারাঘাট মোড় থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে সড়কের পাশে (বেপাড়ি বাড়ি) মোখলেসুর রহমানের উঁচু বাউন্ডারি দেয়ালঘেরা একটি বড় একচালা ঘরে এ কার্যক্রম চলছিল। দিনের বেলায় কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হলেও গভীর রাতে সেখানে নকল ওষুধ প্রস্তুত করা হতো।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোপনে এ কার্যক্রম চললেও তা প্রশাসনের নজরের বাইরে ছিল।

অভিযানকালে কারখানা থেকে বিভিন্ন ধরনের নকল ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়। পরে “এনেক্স ফার্মাসিউটিক্যাল” নামের কারখানাটি সিলগালা করা হয় এবং সংশ্লিষ্টদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত