শেরপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং নারীর জন্য গাড়ি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম বিষয়ক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে বুধবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সম্বলিত বিভিন্ন তথ্য সাংবাদিকদের অবহিত করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মো. রায়হানুল আলম।
প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।
এসময় তথ্য অফিসের সকল কার্যক্রমের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন