শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার ভাঙ্গা এলাকায় সড়কের পাশে ধানখেতে ব্রয়লার মুরগির পচা বিষ্ঠা ও বর্জ্য ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) সকালে মুরগির এসব পচা বিষ্ঠা ও বর্জ্য দেখতে পান গ্রামবাসী। এর আগে বৃহস্পতিবার রাতের আঁধারে ট্রাক ভর্তি করে এসব বর্জ্য ওই স্থানে ফেলে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে এসব পচা বর্জ্যরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকভর্তি করে বস্তাবন্দি ব্রয়লার মুরগির পচা বিষ্ঠা ও বর্জ্য এনে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার ভাঙ্গা এলাকার সড়কের পাশে স্থানীয় কৃষক সোলায়মান ও রহিমা খাতুনের জমির ধানখেতে ফেলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সকালে এর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতি ও ফসলি জমির পাশে এভাবে পচা বর্জ্য ফেলে রাখায় পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। তাই দ্রুত এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা।
ওই এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের আঁধারে এ ধরনের নোংরা ও ক্ষতিকর বর্জ্য ফেলে যাওয়া সম্পূর্ণ অমানবিক কাজ। দ্রুত এসব বর্জ্য অপসারণ এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
ক্ষতিগ্রস্ত কৃষক সোলায়মান বলেন, “আমার ধানখেতে এভাবে বর্জ্য ফেলে বড় ক্ষতি করা হয়েছে। এতে আমার খেতের ধান মরে যাওয়ার আশংকা আছে।”
সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি। দ্রুত বর্জ্য অপসারণ ও দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন