শেরপুর     বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ভারতে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট বিজিবির কাছে হস্তান্তর

ছবি: প্রতিনিধি

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মামলাটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ই-কোম্পানি তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারতে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট বিজিবির কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মামলাটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ই-কোম্পানি তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত