গরম এলেই ঠান্ডা কিছু খাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এক্ষেত্রে সবার আগে থাকে আইসক্রিমের নাম। বাইরে থেকে কেনা আইসক্রিমের দাম যেমন চড়া, তেমনই সেগুলো স্বাস্থ্যের জন্যও সহায়ক নয়। এর বদলে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের আইসক্রিম। চকবার আইসক্রিম বাড়িতে তৈরি করে খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চকবার আইসক্রিম তৈরির সহজ
রেসিপি-
তৈরি করতে যা লাগবে
হুইপড ক্রিম- ১ কাপ
চকোলেট- ১/২ কাপ
তরল দুধ- ১ এবং ৩/৪ কাপ
গুঁড়া দুধ- ১/৫ কাপ
ভ্যানিলা এসেন্স- ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
হুইপড ক্রিম বিটার দিয়ে বিট করে নিতে হবে। এরপর তাতে চিনি মিশিয়ে আরেকবার বিট করুন। এরপর তাতে ভ্যানিলা এসেন্স ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার মেশাতে হবে তরল দুধ। মিশ্রণটি ফ্রিজে রেখে দিতে হবে ৩-৪ ঘণ্টা। চকোলেট গলিয়ে আইসক্রিমের ছাঁচে ভালো করে লাগিয়ে নিন। এরপর ভেতর হুইপড ক্রিমের মিশ্রণটি দিয়ে মাঝখানে কাঠি দিয়ে দিন। আইসক্রিমের ছাঁচ ৩-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর বের করে পরিবেশন করুন।
বিষয় : চকবার আইসক্রিম

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন