‍SherpurTimes24

তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?

তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
সংগৃহিত ছবি

তরমুজ খেয়ে তার খোসা ফেলে দেন? আপনি একা নন, আমরা প্রায় সবাই এই কাজ করি। কিন্তু এই অবহেলিত বস্তুর উপকারিতা সম্পর্কে জানা থাকলে এরপর থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন নিশ্চিত। এই খোসা অত্যন্ত পুষ্টিকর এবং ফাইবার, ভিটামিন এ, সি, বি৬, পটাশিয়াম ও অ্যামাইনো অ্যাসিডে ভরপুর। এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে, সিট্রুলিনের মাধ্যমে ব্যায়ামের কার্যকারিতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এটি স্মুদি, আচার বা সালাদ, তরকারি হিসেবে খাওয়া হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক তরমুজের খোসার স্বাস্থ্য উপকারিতা-

ফাইবার

খোসা অদ্রবণীয় ফাইবারের একটি সমৃদ্ধ উৎস, যা স্বাস্থ্যকর হজমে সহায়তা করে, তৃপ্তি (পেট ভরা অনুভূতি) বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই যারা স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে তরমুজের খোসা। হজম ভালো হলে স্বাস্থ্যের অনেক সমস্যাই দূর হয়ে যায়।

সিট্রুলিন সমৃদ্ধ

খোসার সাদা অংশে লাল শাঁসের চেয়ে ৬০% বেশি সিট্রুলিন থাকে, যা রক্ত ​​সঞ্চালন উন্নত করতে, রক্তচাপ কমাতে এবং ব্যায়ামের পর পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। তাই যারা শরীরচর্চা করছেন কিংবা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য বেশ উপকারী ও কার্যকরী হতে পারে তরমুজের খোসা।

তরমুজের খোসা ভিটামিন এ এবং সি-এর একটি উল্লেখযোগ্য উৎস। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এবার থেকে তরমুজের খোসা ফেলে দেওয়ার আগে ভাবুন, পুষ্টির কত সহজ উৎস হাতছাড়া করছেন!

হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

সিট্রুলিন আর্জিনিনে রূপান্তরিত হয়ে রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করে এবং রক্ত ​​সঞ্চালনে সহায়তা করে। ফলে হৃদযন্ত্রের ওপর চাপ কমে, যে কারণে ভালো থাকে হৃদযন্ত্র। হৃদরোগ থেকে দূরে থাকা সহজ হয়। তাই এবার থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার সুস্থতা অনেকটা সহজ হবে।

অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য

এর খোসায় ক্লোরোফিল এবং লাইকোপিনের মতো যৌগ থাকে, যা প্রদাহ কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেস মোকাবেলা করতে সাহায্য করে। সুস্থতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার নিয়মিত তালিকায় রাখা জরুরি। তাই এর সহজ উৎস তরমুজের খোসাকে অবহেলা করবেন না। বরং আপনার খাবারের তালিকায় ঠাঁই দিন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত