শেরপুর     বুধবার, ০৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহের ছাত্রদল নেতা সুজাউদ্দিন আর নেই

সংগৃহিত ছবি

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার রাত ৩টার দিকে হঠাৎ স্ট্রোক করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মী ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন।

সুজাউদ্দিন ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের একেএম ফজলুল হকের ছেলে। তিন বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সুজা সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তরুণ ছাত্রনেতা সুজার মৃত্যুতে ফুলপুরসহ বৃহত্তর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৩ জুন ২০২৬

ময়মনসিংহের ছাত্রদল নেতা সুজাউদ্দিন আর নেই

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বুধবার রাত ৩টার দিকে হঠাৎ স্ট্রোক করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মী ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন।

সুজাউদ্দিন ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের একেএম ফজলুল হকের ছেলে। তিন বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সুজা সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তরুণ ছাত্রনেতা সুজার মৃত্যুতে ফুলপুরসহ বৃহত্তর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত