শেরপুর     বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুইজনের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সরোয়ার (৩৬) এবং খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে হারুন উর রশিদ (৫৭)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসানের নেতৃত্বে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া ও খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মুস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শেরপুর কারাগারে হস্তান্তর করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সরোয়ার (৩৬) এবং খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে হারুন উর রশিদ (৫৭)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসানের নেতৃত্বে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া ও খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খরিয়া গ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মুস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শেরপুর কারাগারে হস্তান্তর করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত