শেরপুর     বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহায়তা নিশ্চিত করা, বৈষম্য দূরীকরণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

শেরপুরের নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহায়তা নিশ্চিত করা, বৈষম্য দূরীকরণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত