‍SherpurTimes24

নারায়ণগঞ্জে চালু হলো নতুন সিনেপ্লেক্স

নারায়ণগঞ্জে চালু হলো নতুন সিনেপ্লেক্স

রোজার ঈদের দিন থেকে নারায়ণগঞ্জে চালু হওয়ার কথা ছিল মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। তবে সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে ৭ এপ্রিল থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে সিনেপ্লেক্সটি।

ালকুড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত সিনেপ্লেক্সটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়নি বলে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আপাতত স্বল্প পরিসরে দুপুর ও বিকেলের দুটি শো চলবে সেখানে। শিগগির পুরোদমে সব শো চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।

মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘চলচ্চিত্রশিল্প উন্নয়নে ভালো ভালো সিনেমা যেমন প্রয়োজন, তেমনি ভালো সিনেমা হলও প্রয়োজন। সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। দর্শক সুন্দর পরিবেশ চায়, নিরাপত্তা চায়। উন্নতমানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম সিনেমাকে দর্শকের কাছে উপভোগ্য করে তোলে। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্টি বোধ করছি।’

স্টার সিনেপ্লেক্সের নতুন এই মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল। যার মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে থাকছে ৭৫টি আসন। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’-এর সঙ্গে এতে দেখা যাচ্ছে হলিউডের অ্যানিমেশন সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে চালু হলো নতুন সিনেপ্লেক্স

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত