‍SherpurTimes24

শেরপুরে প্রায় ১৮ শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : সংগৃহিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এক অভিযানে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেরপুরের ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো, শেরপুর জেলা শহরের গৌরীপুর গায়রাল বাড়ি মহল্লার সেলিম মিয়ার পুত্র মোঃ নাজমুল হাসান (২৯), কান্দাপাড়া মহল্লার আব্দুল গনির পুত্র মোঃ মানিক মিয়া (৩২) এবং নওহাটা মহল্লার মোহাম্মদ আবু তালেব এর পুত্র মোঃ আলমগীর হোসেন (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির তত্বাবধানে শেরপুর জেলার পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার তিনানীপাড়া এলাকায় বকশীগঞ্জ  টু কামালপুর মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 

এ সময় সন্দেহভাজন উল্লেখিত গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ও ইয়াবা ট্যাবলেটের ৬ গ্রাম গুড়া উদ্ধার করা হয়।

পরে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

শেরপুরে প্রায় ১৮ শত পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এক অভিযানে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেরপুরের ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো, শেরপুর জেলা শহরের গৌরীপুর গায়রাল বাড়ি মহল্লার সেলিম মিয়ার পুত্র মোঃ নাজমুল হাসান (২৯), কান্দাপাড়া মহল্লার আব্দুল গনির পুত্র মোঃ মানিক মিয়া (৩২) এবং নওহাটা মহল্লার মোহাম্মদ আবু তালেব এর পুত্র মোঃ আলমগীর হোসেন (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির তত্বাবধানে শেরপুর জেলার পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার তিনানীপাড়া এলাকায় বকশীগঞ্জ  টু কামালপুর মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 

এ সময় সন্দেহভাজন উল্লেখিত গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ও ইয়াবা ট্যাবলেটের ৬ গ্রাম গুড়া উদ্ধার করা হয়।

পরে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত