শেরপুরের নকলায় পৌর শহরের চরকৈয়া ও জালালপুর এলাকার যুবসমাজের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ মে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। বিবাহিত ও অবিবাহিতদের মধ্যকার এ ব্যতিক্রমধর্মী ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও নকলা পৌরসভার মেয়র পদপ্রার্থী এনামুল হক রিপন। তিনি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “সুস্থ সমাজ বিনির্মাণে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠমুখী তরুণরাই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাই তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। প্রথম পাঁচটি করে শটে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় পুনরায় তিনটি করে শট নেওয়া হয়। এভাবেই টাইব্রেকারে মোট ১২টি শট সম্পন্ন হলেও উভয় দল ৩-৩ গোলে সমতায় থাকে। ফলে কোনো দল বিজয়ী নির্ধারিত না হওয়ায় ম্যাচটি অমীমাংসিত ফলাফলে সমাপ্ত ঘোষণা করা হয়।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন