‍SherpurTimes24

বায়ার্ন ম্যাচে ৬ ফুটবলারকে নিয়ে বিপাকে শঙ্কায় রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় বিপদে পড়তে পারে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের ৬ ফুটবলার হলুদ কার্ড দেখলেই নিষেধাজ্ঞার শাস্তির মুখে পড়বেন।

এই মৌসুমে রিয়ালের আক্রমণভাগ এমনিতেই অধরাবাহিক। আলভারো আরবেলোয়ার দলের আক্রমণের দুই প্রধান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে উভয়ই বায়ার্নের বিপক্ষে পরের লেগে দর্শক বনে যেতে পারেন।

এছাড়া জুড বেলিংহাম, আলভারো কারেরাস, ডিন হুইসেন ও অরেলিন শুয়োমেনিও নিষেধাজ্ঞার শাস্তির আশঙ্কায়। রদ্রিগোও এই তালিকায় আছেন। কিন্তু দীর্ঘমেয়াদী চোটে খেলবেন না তিনি।

ইতিহাদে ম্যানচেস্টার সিটি বাধা টপকাতে রিয়ালের রক্ষাকর্তা হয়ে এসেছিলেন ভিনিসিয়ুস। তার নৈপুণ্যে আসে দুটি গোল। এছাড়া, সম্প্রতি ছন্দহীনতায় থাকলেও বড় ম্যাচে এমবাপের উপস্থিতির গুরুত্ব ভালো করেই জানা আছে রিয়াল কোচের। এই বায়ার্নের বিপক্ষে সাত ম্যাচে তিনটি গোল ও এক অ্যাসিস্ট আছে ফরাসি ফরোয়ার্ডের। তাতে ঘরের মাঠে প্রথম লেগে সতর্কই থাকতে হবে তাকে।

রিয়াল-বায়ার্ন ম্যাচের দায়িত্বে থাকছেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সাত ম্যাচে গড়ে ৪.৪টি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। এর মধ্যে পিএসভি ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচে সাতবার হলুদ কার্ড দেখাতে হয়েছে তাকে। প্রতি ম্যাচে গড়ে ২৩.৫৬ ফাউল হয়েছে, যা প্রমাণ করে খেলোয়াড়দের কার্ড দিতে ‘প্রসিদ্ধই’ তিনি। 

রিয়ালের সাম্প্রতিক ম্যাচে ক্যামাভিঙ্গা ও আর্দা গুলারকে কার্ড দেখিয়েছিলেন রেফারি অলিভার। চ্যাম্পিয়নস লিগের যে ম্যাচে রিয়াল ৩-৪ ব্যবধানে অলিম্পিয়াকসের বিপক্ষে জয় পেয়েছিল। রিয়ালের জয়ে চার গোল এসেছিল এমবাপের সৌজন্যে।

মোট চারবার রিয়ালের ম্যাচ পরিচালনা করেছেন অলিভার— চ্যাম্পিয়ন্স লিগে দুইবার এবং ২০২২ ইউইএফএ সুপার কাপ ফাইনালে একবার, যেখানে তিনি কোনো রিয়ালের খেলোয়াড়কে কার্ড দেখাননি।

তবে ইউরোপীয় প্রতিযোগিতায় কার্ড দেখানোর অভিজ্ঞতা আছে। ২০১৮ সালে জুভেন্তাসের বিপক্ষে তিনি দানি কারভাহাল, মার্কেলো ও ক্রিস্তিয়ানো রোনালদোকে কার্ড দেখান। ২০২৩ সালে ব্রাগার বিপক্ষে এডুয়ার্দো ক্যামাভিঙ্গা ও নাচোকে সতর্ক করেছিলেন তিনি।

বিষয় : ফুটবল

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বায়ার্ন ম্যাচে ৬ ফুটবলারকে নিয়ে বিপাকে শঙ্কায় রিয়াল

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত