শেরপুর     বুধবার, ০৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

আপনি পাগল ও অকৃতজ্ঞ, সবাই আপনাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প

ছবি: প্রতিনিধি

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে আলাপকালে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্কবার্তা দেন ট্রাম্প। একপর্যায়ে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে ‘পাগল’ বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এ সময় ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণার পাত্র হয়ে উঠছেন। 

অ্যাক্সিওস জানায়, ফোনে নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। দুই নেতার ফোনালাপের বিষয়ে জানেন, এমন দুজন মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্র অ্যাক্সিওসকে জানায়, কথা বলার সময় নেতানিয়াহুকে সরাসরি ‘পাগল’ বলেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘অকৃতজ্ঞ’ও বলেন তিনি।

ওই মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, ‘এখন সবাই আপনাকে ঘৃণা করে। এ কারণে (যুদ্ধ) সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর ওপর রীতিমতো চিৎকার করে ওঠেন।

একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। কিন্তু এবারের কথোপকথন ছিল বেশ ‘উত্তপ্ত ও তিক্ত’।

সিএনএন জানিয়েছে, ফোনে কথা বলার সময় ট্রাম্প তার ইসরায়েলি মিত্রকে স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি অতীতে নেতানিয়াহুকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়েছেন। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

অ্যাক্সিওসে প্রকাশিত ট্রাম্প আর নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন। সেখানে এ ফোনালাপকে তিনি ‘ফলপ্রসূ’ বলেছেন। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অন্যের ওপর হামলা চালানো বন্ধ করবে। ইসরায়েলি বাহিনীও বৈরুতের দিকে অগ্রসর হবে না।

উল্লেখ্য, তিন মাস ধরে চলা ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন যখন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলের নতুন সামরিক তৎপরতা সেই উদ্যোগকে জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে সোমবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৩ জুন ২০২৬

আপনি পাগল ও অকৃতজ্ঞ, সবাই আপনাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত