হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের কারও শরীরে হাম রোগ নিশ্চিত হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২১০ জন। এ নিয়ে হাম উপসর্গ ও হাম রোগে মৃতের সংখ্যা ৬০১ জনে দাঁড়াল।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।
এর আগে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু।
সব মিলিয়ে বুধবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন