জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে চার বছরের এক শিশু ও হিট স্ট্রোকে বালি বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হুমায়রা ওই এলাকার স্বপন শেখের মেয়ে।
হুমায়রা’র স্বজনেরা জানান- বেলা ১২টার দিকে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধানের কাজ করছিলেন। একপর্যায়ে খাট থেকে নামার সময় একটি বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে সে কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। হুমায়রা দাদাকে জানায়, একটি বড় সাপ তার পায়ে কামড় দিয়েছে।
স্বজনরা প্রথমে তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মাদারগঞ্জে গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারী বালি বেগম জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী৷ বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে ধানের খড়ের কাজ করার সময় তীব্র গরমে হিটস্ট্রোক করে মারা যান তিনি৷
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন- “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে এবং প্রচন্ড গরমে হিট স্টোকে বালি বেগমের মৃত্যু হয়েছে। তাদের হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।”

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন