শেরপুর     বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
 ‍SherpurTimes24

কারামুক্তির পর সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন আইভী

ছবি: প্রতিনিধি

জামিনের পর কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন আওয়ামী লীগ নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এই কারামুক্তির জন্য তিনি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

আইভি সাংবাদিকদের বলেন, ‘আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই, সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক।’

তিনি আশাপ্রকাশ করেন, ‘জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করছি, সরকার তাদের প্রতিও সদয় হবে।’

এর আগে বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পান আইভী। এসময় কারাগারের বাইরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

কারামুক্তির পর রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে পৌঁছান আইভী। কারামুক্তির খবরে রাত ১১টা থেকে তার বাড়ির সামনে স্বজন ও কর্মী–সমর্থকেরা ভিড় করেন। দীর্ঘদিন পর আইভী বাসায় ফেরায় তারা স্বস্তি প্রকাশ করেন।

বাসায় পৌঁছানোর পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নারায়ণগঞ্জের সাবেক এই মেয়র। এরপর কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে।

গত বছরের ২০২৫ সালের ৯ মে ভোরে সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ের তিনটি হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেফতার দেখানো হয়। 

এর মধ্যে কয়েকটি মামলায় আইভী একাধিকবার জামিন পেলেও নতুন নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্র্বতীকালীন জামিন পান তিনি। এরপরই তার মুক্তির পথ খোলে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারামুক্তির পর সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন আইভী

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত