শেরপুর     বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
 ‍SherpurTimes24

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবি: প্রতিনিধি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশু এবং নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

অধিদফতরের হিসাবে, এ পর্যন্ত হামের উপসর্গে ৫১৪ এবং নিশ্চিত হামে ৯১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৩৬ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে ৭৫ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৬৯ শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছে ৯ হাজার ২৬০।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশু এবং নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

অধিদফতরের হিসাবে, এ পর্যন্ত হামের উপসর্গে ৫১৪ এবং নিশ্চিত হামে ৯১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৩৬ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে ৭৫ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ৬৯ শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছে ৯ হাজার ২৬০।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত