শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়াতে ওই ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবকের নাম মো. মিজান মিয়া (২১)। সে সাতপাকিয়া গ্রামের কমল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায় মিজান। এসময় সে আকস্মিক বজ্রপাতে গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন