শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শেরপুরে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন শেরপুর শহরে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়ন এমপিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাদের নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৬ জুন ২০২৬

যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শেরপুরে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন শেরপুর শহরে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নূরুল ইসলাম নয়ন এমপিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাদের নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত