শেরপুর     রোববার, ০৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজলোয় একটি প্রাইভেটকার থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সালমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা ইসলামিক মিশন এলাকায় অভযিান চালিয়ে মদভর্তি প্রাইভেটকার জব্দ এবং সালমানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানরে ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তর্বতী এলাকা থেকে একটি প্রাইভেটকারে ভর্তি করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রোববার ভোর সকাল প্রায় পাঁচটার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কের পাশে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ ও এর চালক সালমানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।”

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৭ জুন ২০২৬

নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী উপজলোয় একটি প্রাইভেটকার থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সালমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্তবর্তী দাওধারা ইসলামিক মিশন এলাকায় অভযিান চালিয়ে মদভর্তি প্রাইভেটকার জব্দ এবং সালমানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানরে ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তর্বতী এলাকা থেকে একটি প্রাইভেটকারে ভর্তি করে ভারতীয় মদ পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রোববার ভোর সকাল প্রায় পাঁচটার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কের পাশে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ ও এর চালক সালমানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।”

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত