শেরপুর     রোববার, ০৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে প্রস্তাবিত মেডিকেল কলেজের উপযুক্ত জায়গা দেখতে শেরীব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন

ছবি: প্রতিনিধি

শেরপুর জেলার প্রস্তাবিত সরকারী মেডিকেল কলেজের জন্য উপযুক্ত জায়গা দেখতে শেরীব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

শেরপুর জেলার সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ সম্প্রসারণ ও জনস্বার্থ বিবেচনায় শেরীব্রিজ থেকে কুসুমহাটি পর্যন্ত নদী তীরবর্তী এলাকাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য উপযোগী একটি স্থান। পর্যাপ্ত জমি, উন্নত সড়ক যোগাযোগ, আন্তঃজেলা বাস টার্মিনালের নিকটবর্তী অবস্থান, ভবিষ্যৎ রেল যোগাযোগের সম্ভাবনা এবং মনোরম পরিবেশ এই এলাকাকে বিশেষভাবে উপযুক্ত করেছে। পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হবে, শহরের ওপর চাপ কমবে, পুলিশ লাইন সংলগ্ন হওয়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং শেরপুরের উন্নয়নের ভৌগোলিক ভারসাম্য রক্ষা পাবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৭ জুন ২০২৬

শেরপুরে প্রস্তাবিত মেডিকেল কলেজের উপযুক্ত জায়গা দেখতে শেরীব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

শেরপুর জেলার প্রস্তাবিত সরকারী মেডিকেল কলেজের জন্য উপযুক্ত জায়গা দেখতে শেরীব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

শেরপুর জেলার সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ সম্প্রসারণ ও জনস্বার্থ বিবেচনায় শেরীব্রিজ থেকে কুসুমহাটি পর্যন্ত নদী তীরবর্তী এলাকাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য উপযোগী একটি স্থান। পর্যাপ্ত জমি, উন্নত সড়ক যোগাযোগ, আন্তঃজেলা বাস টার্মিনালের নিকটবর্তী অবস্থান, ভবিষ্যৎ রেল যোগাযোগের সম্ভাবনা এবং মনোরম পরিবেশ এই এলাকাকে বিশেষভাবে উপযুক্ত করেছে। পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হবে, শহরের ওপর চাপ কমবে, পুলিশ লাইন সংলগ্ন হওয়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং শেরপুরের উন্নয়নের ভৌগোলিক ভারসাম্য রক্ষা পাবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত