শেরপুর     মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ী থেকে

নিখোঁজ ৬ মাদ্রাসা শিক্ষার্থীর ৫ জন উদ্ধার, একজনের খোঁজে অভিযান অব্যাহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া ৬ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে ৫ জনের সন্ধান পাওয়া গেছে। পুলিশ ও স্বজনদের তৎপরতায় উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও একজন শিক্ষার্থীর সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তারা হলো পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে বিকেলে নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে ওয়াসিমের ছেলে আব্দুল্লাহ আনসারীকে (১০) উদ্ধার করা হয়। পরে রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফির (১২) সন্ধান পান তার স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার আড়াইআনী বাজার এলাকা থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন রোববার পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এছাড়া সোমবার জেলখানা মোড় এলাকা থেকে আরও এক শিক্ষার্থী নিখোঁজ হয়। অল্প সময়ের ব্যবধানে একাধিক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। বিকেলে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে খাদ্যগুদাম এলাকা থেকে একজন এবং পরে তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে আরও তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ থাকা অপর শিক্ষার্থীর সন্ধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অল্প সময়ের ব্যবধানে একাধিক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পাঁচজনের উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে। তবে শেষ শিক্ষার্থীটির সন্ধান না পাওয়া পর্যন্ত উৎকণ্ঠা কাটছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : নিখোঁজ নিখোঁজ উদ্ধার

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

নিখোঁজ ৬ মাদ্রাসা শিক্ষার্থীর ৫ জন উদ্ধার, একজনের খোঁজে অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত