শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের সমস্যা, অভিযোগ ও আবেদন উপস্থাপন করেন। জেলা প্রশাসক,ফরিদা ইয়াসমিন সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
গণশুনানির অংশ হিসেবে অসহায় ও দুস্থ ৩৫ জন ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ৩ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
এছাড়া সমস্যার ধরন ও প্রয়োজনীয়তা অনুযায়ী কয়েকজন সেবাপ্রার্থীকে প্রয়োজনীয় সুপারিশ ও নির্দেশনাসহ জেলা পরিষদ, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিস এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় প্রেরণ করা হয়, যাতে তারা দ্রুত ও কার্যকরভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন।
জনকল্যাণমূলক এ কার্যক্রমের মাধ্যমে জেলা প্রশাসন সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, সরকারি সেবার সহজ প্রাপ্তি নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন