শেরপুর     বুধবার, ১০ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভা

ছবি: প্রতিনিধি

শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় তিনি বলেন, দেশের এবং সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, বাল্যবিয়ে ও মাদক এর প্রতিরোধে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। একই সাথে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, বা মব সৃষ্টি করা যাবে না। যেখানেই নিরীহ বা সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার বা নির্যাতন হবে সেখানেই আইনের আশ্রয় নেওয়ার জন্য যুব সমাজকে সহযোগিতা করতে হবে। অন্যায়কারীকে আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক এবং জুয়া বন্ধে সোচ্চার হতে হবে।

জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম খান, সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন ডায়নামিক আইটির পরিচালক আব্দুস ছাত্তার রনি, সংগঠক বাবুল মিয়া, নারী নেত্রী শাপলা খাতুন প্রমুখ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১০ জুন ২০২৬

শেরপুরে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় তিনি বলেন, দেশের এবং সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, বাল্যবিয়ে ও মাদক এর প্রতিরোধে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। একই সাথে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, বা মব সৃষ্টি করা যাবে না। যেখানেই নিরীহ বা সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার বা নির্যাতন হবে সেখানেই আইনের আশ্রয় নেওয়ার জন্য যুব সমাজকে সহযোগিতা করতে হবে। অন্যায়কারীকে আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক এবং জুয়া বন্ধে সোচ্চার হতে হবে।

জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম খান, সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন ডায়নামিক আইটির পরিচালক আব্দুস ছাত্তার রনি, সংগঠক বাবুল মিয়া, নারী নেত্রী শাপলা খাতুন প্রমুখ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত