শেরপুরের ঝিনাইগাতীতে ফরিদ মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সারিকালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি ১১ জুন বৃহস্পতিবার দুপুরে এই বিদ্যালয় দুটি পরিদর্শনে যান।
এসময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থী উপস্থিতির হার দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি আনন্দময় শিক্ষার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে প্রধান শিক্ষকদ্বয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন