জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ১৩ জুন দুপুরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুইটি বস্তা থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি উদ্ধারকৃত ওই গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলো বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোদেজা বেগমের নামে শেরপুর সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। আসামীদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন