শেরপুর     বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। 

সাক্ষাৎকালে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বাহিনীর বর্তমান কার্যক্রম এবং আধুনিকায়ন ও উন্নয়নে গৃহীত নানামুখী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে নেওয়া উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী প্রধানের কথা ধৈর্যসহকারে শোনেন এবং দেশের আকাশসীমা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনীর সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার আন্তরিক প্রশংসা করেন। এ সময় তিনি বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, সম্প্রতি বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু আধুনিক বিমান ও প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। 

সাক্ষাৎকালে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বাহিনীর বর্তমান কার্যক্রম এবং আধুনিকায়ন ও উন্নয়নে গৃহীত নানামুখী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে নেওয়া উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী প্রধানের কথা ধৈর্যসহকারে শোনেন এবং দেশের আকাশসীমা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনীর সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার আন্তরিক প্রশংসা করেন। এ সময় তিনি বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, সম্প্রতি বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বেশ কিছু আধুনিক বিমান ও প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত