শেরপুরে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা। রবিবার (১৪ জুন) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আর্জেন্টিনা দলের জার্সি গায়ে জড়িয়ে পতাকা হাতে ভুভুজেলা বাঁশি ও বাদ্য-বাজনা বাজিয়ে নেচে-গেয়ে আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ-উল্লাস করে। শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এসে পটকা ফুটিয়ে উল্লাস করে এ আনন্দ র্যালি ও মহামিলনমেলার সমাপ্তি ঘটে।
আর্জেন্টিনা ফুটবল ফ্যানসের অন্যতম সংগঠক সাংবাদিক মো. মেরাজ উদ্দিন বলেন, আমরা আশাবাদী এবারও টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জিতবে। এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ।
এ জন্য আমরা দলের শুভ কামনায় এ মহামিলনমেলা ও আনন্দ র্যালির আয়োজন করেছি। এরমধ্য দিয়ে শেরপুরে আমরা ফুটবলে একটি আর্জেন্টিনা পরিবার গড়ে তুলতে চেষ্টা করছি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন