শেরপুর     মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ৬ নং ওয়ার্ড

শেরপুরের নকলায় অনুষ্ঠিত প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় ৫ নং ওয়ার্ডকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৬ নং ওয়ার্ড দল।

সোমবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে জড়ো হন বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিলেও ৬ নং ওয়ার্ডের করা একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নকলা পৌরসভার প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

নকলা পৌরসভার আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ৬ নং ওয়ার্ড

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

শেরপুরের নকলায় অনুষ্ঠিত প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় ৫ নং ওয়ার্ডকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৬ নং ওয়ার্ড দল।

সোমবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে জড়ো হন বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিলেও ৬ নং ওয়ার্ডের করা একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নকলা পৌরসভার প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

নকলা পৌরসভার আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত