শেরপুর     মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

পুশ ইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে পুশ ইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে চারজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অপর তিনজনকে আটক করে পুলিশ।

গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম বিজিবির বরাত দিয়ে জানান, সোমবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে বিএসএফ এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। এ সময় ওই নারীকে বাংলাদেশে প্রবেশে সহায়তা করার অভিযোগে স্থানীয় সাত বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ ওঠে। তারা সবাই রোকনপুর সীমান্ত এলাকার বাসিন্দা। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুশ ইনের চেষ্টা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরে রাত ৪টার দিকে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের নাম-পরিচয় পরে প্রকাশ করা হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের মালদহ জেলার বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে এক মধ্যবয়সী নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং পরে ওই নারী ভারতের অভ্যন্তরে ফিরে যান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুশ ইনে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত